বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাকে।
জাতীয়
যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীকে
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মনিরুলের দুই শ্যালককেও আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে সায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।
আরও পড়ুন
সায়লা ফারজানার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।