Education

এসএসসি পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন নতুন অনলাইন নিয়ম

Dhaka Magazine Desk Published: Tuesday, 11 August 2026 1 min read
Advertisement

যেভাবে আবেদন করবেন (ধাপে ধাপে):

Advertisement

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://rescrutiny.eduboardresults.gov.bd
২. সেখানে আপনার রোল নম্বররেজিস্ট্রেশন নম্বর এবং ড্রপডাউন মেনু থেকে নিজের বোর্ড নির্বাচন করুন। তারপর 'সাবমিট' বাটনে ক্লিক করুন।
৩. একটি সক্রিয় মোবাইল নম্বর দিন (যেখানে ফলাফলের এসএমএস পাঠানো হবে)।
৪. স্ক্রিনে আপনার সব বিষয়ের নম্বর দেখাবে। যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণ চান, সেগুলো টিক দিয়ে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করুন।

Advertisement

গুরুত্বপূর্ণ তথ্য ও শর্তাবলী:

More to Read

Advertisement
  • ফি: প্রতি বিষয়ে ১৫০ টাকা (বাংলা ও ইংরেজির মতো দ্বি-পত্র বিষয়ে উভয় পত্রের জন্য আলাদা আবেদন করতে হবে)।

Advertisement
  • ফি পরিশোধের মাধ্যম: বিকাশ, নগদ বা সোনালী সেবা-এর মাধ্যমে।

  • Advertisement
  • ফি জমা দেওয়ার আগে 'মুছে ফেলুন' অপশনে ক্লিক করে বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে।

  • সাবধান: একবার ফি জমা দিলে আবেদন বাতিল বা বিষয় পরিবর্তন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

  • ফি দেওয়ার পর যদি আরও বিষয় যুক্ত করতে চান, একই প্রক্রিয়া আবার করুন; তবে নতুন মোবাইল নম্বর দিতে হবে না।

  • বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুনঃনিরীক্ষণে খাতায় নম্বর যোগকরণ সঠিক হয়েছে কিনা, কোনো প্রশ্নের নম্বর দেওয়া হয়নি কিনা এবং কভার পৃষ্ঠার অভ্যন্তরীণ নম্বর মিলেছে কিনা—শুধু এসব যাচাই করা হবে। পুরো খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। তাই আবেদনের আগে বিষয়টি ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।

    More from this category