Skip to main content
Latest

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ

Advertisement
বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও মারা যাননি দণ্ডিত আসামি ক্রিস্টিয়া পাইক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নাসভিলের একটি হাসপাতালে অচেতন অবস্থায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
<p>শুক্রবার (২ অক্টোবর) আদালতে দেওয়া লিখিত নথিতে ক্রিস্টিয়ার আইনজীবীরা জানান, মৃত্যুদণ্ড কার্যকরের সময় তার শরীরে পেনটোবারবিটাল প্রয়োগ করা হয়েছিল। ইনজেকশন দেওয়ার পর দীর্ঘ সময় তিনি ছটফট, কান্নাকাটি ও শ্বাসকষ্টে ভুগেছেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।</p>
<p>১৯৯৫ সালে সহপাঠী কলিন স্লেমারকে হত্যার ঘটনায় ক্রিস্টিয়া পাইক দোষী সাব্যস্ত হন। হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল ১৮ বছর এবং স্লেমারের ১৯ বছর। দীর্ঘ ৩২ বছর কারাবাসের পর চলতি সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।</p>
<p>তবে ইনজেকশনের পরও মৃত্যু না হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া ব্যর্থ হয়। চিকিৎসকেরা বর্তমানে তার শরীর থেকে ওষুধের প্রভাব কমানোর চেষ্টা করছেন।</p>
<p>এদিকে ক্রিস্টিয়ার আইনজীবীরা তার মৃত্যুদণ্ড ক্ষমা করার আবেদন জানাচ্ছেন। তাদের দাবি, দীর্ঘ সময় কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ড আর কার্যকর না করে ক্ষমার বিষয়টি বিবেচনা করা উচিত।</p>
Advertisement
728*90 Ad One-be
Dhaka Magazine Follow our Google News channel for updates
World More from
5 lakh guests, 150 dishes, horse racing and more eye-catching arrangements

5 lakh guests, 150 dishes, horse racing and more eye-catching arrangements

3 hours ago
India's tough action against Zakir Naik's organization

India's tough action against Zakir Naik's organization

3 hours ago
Putin and Zelensky hate each other: Trump

Putin and Zelensky hate each other: Trump

9 hours ago
Iran's missiles capable of hitting Europe: Trump

Iran's missiles capable of hitting Europe: Trump

11 hours ago
We will take over Bangladesh by December 16: BJP Minister Arjun Singh

We will take over Bangladesh by December 16: BJP Minister Arjun Singh

2 days ago
Measles deaths rising in the United States

Measles deaths rising in the United States

3 days ago