শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের চা-শিল্প বর্তমানে উৎপাদনে সফল হলেও বৈচিত্র্যকরণ ও বিশ্ববাজারে ব্র্যান্ড প্রতিষ্ঠায় জোরালো অবস্থান তৈরি করতে পারেনি। যেখানে শ্রীলঙ্কা বা ভারতের মতো দেশগুলো নিজস্ব চায়ের ব্র্যান্ডিং ও ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কাজে লাগিয়ে বিশ্ববাজারে উচ্চমূল্য নিশ্চিত করছে, সেখানে বাংলাদেশ এখনো প্রথাগত উৎপাদন ও অভ্যন্তরীণ বাজারের ওপর বেশি নির্ভরশীল। অথচ দেশে গত ১০ বছরে ৬২টি পণ্য ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেলেও ঐতিহ্যবাহী চায়ের এখনো জিআই স্বীকৃতি মেলেনি। এ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিলে এ খাতের চ্যালেঞ্জকে বিপুল সম্ভাবনায় খাতে রূপান্তর করা সম্ভব হবে।
সারাদেশ
ব্র্যান্ডিং ও জিআই পণ্যের হাতছানি
সুপার এডমিন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
১ মিনিটে পড়া যাবে
বাংলাদেশ চা বোর্ড (বিটিবি) এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে চায়ের উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়লেও (যেমন ২০২৩ সালে রেকর্ড ১০২.৯২ মিলিয়ন কেজি উৎপাদন) আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানি ও চায়ের কাঙ্ক্ষিত মূল্যপ্রাপ্তি এখনো সীমিত। এর মূল কারণ, আমরা মূলত সাধারণ মানের ‘সিটিসি’ চা উৎপাদনে আটকে আছি, যেখানে বিশ্ববাজারে এখন ‘অর্থোডক্স’ ও অর্গানিক চায়ের চাহিদা ও মূল্য অনেক বেশি।
আরও পড়ুন
-
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রীরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকারবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রীরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকারবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রীরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীরশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
-
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রীশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬