প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুল-ত্রুটি হলে সাংবাদিকরা অবশ্যই তা তুলে ধরবেন। তবে অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সাংবাদিক না হয়েও অনেকে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গুজব ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। আবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি বিকৃত ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকদেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী জানান, প্রকৃত সাংবাদিকদের জন্য দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাংবাদিকতাসহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেস ক্লাবগুলোর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের তালিকা করে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা রয়েছে, তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের কথা এবং সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র ও গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপতথ্য ও অপপ্রচার প্রতিরোধের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

৩ ঘণ্টা আগে
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

৩ ঘণ্টা আগে
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

১ দিন আগে
টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১ দিন আগে
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

১ দিন আগে