ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে উঠে এসেছে।
আরও পড়ুন
-
সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসিরসোমবার, ০৫ অক্টোবর ২০২৬
-
আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশরবিবার, ০৪ অক্টোবর ২০২৬
-
পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীরবৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
দিনভর ডিএসইতে মোট ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।