প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী ● নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ ● সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির ● বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা ● চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিনজন ● ‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’ ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬ ● মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা ● প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর ●

সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

বিজ্ঞাপন
সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের নিট সম্পদমূল্যসহ আর্থিক অবস্থা ও অন্যান্য তথ্য বিবেচনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সম্প্রতি কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দামে লেনদেন হচ্ছে। বাজারমূল্য ও অন্তর্নিহিত সম্পদমূল্যের মধ্যে বড় ব্যবধান থাকলে বিনিয়োগকারীদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচটি মিউচুয়াল ফান্ড সম্পদমূল্যের চেয়ে বেশি দামে লেনদেন হচ্ছে। এর মধ্যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রায় ২৫০ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। প্রতি ইউনিটের সম্পদমূল্য প্রায় ৯ টাকা হলেও বাজারদর ৩১ টাকার বেশি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ও সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড সম্পদমূল্যের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি দামে, রিলায়েন্স-১ ২০ শতাংশের বেশি এবং আইসিবি এমপ্লয়িজ সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫ শতাংশের বেশি দামে লেনদেন হচ্ছে।

বিএসইসি বলেছে, বিনিয়োগের আগে ফান্ডের প্রকৃত নিট সম্পদমূল্য, আর্থিক অবস্থা, মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংস্থাটি জানায়, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের অর্থ একত্র করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। এসব সম্পদের বাজারমূল্য থেকে দায়-দেনা বাদ দেওয়ার পর পাওয়া যায় ফান্ডের নিট সম্পদমূল্য। মোট নিট সম্পদমূল্যকে ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

১ দিন আগে
পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

৪ দিন আগে
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ

১ সপ্তাহ আগে
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

২ মাস আগে
তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

২ মাস আগে
স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

২ মাস আগে