শেয়ারবাজার

লভ্যাংশ দেবে না ফিনিক্স ফাইন্যান্স

বিশেষ প্রতিনিধি প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৮ টাকা ৭৩ পয়সা

আরও পড়ুন

এদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ১০২ টাকা ৪৬ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। আর এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ২৩ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

একই বিভাগের আরও খবর