শিক্ষা মন্ত্রণালয়ের কার্যপত্র অনুযায়ী, এবার পরীক্ষার জন্য ২ হাজার ৬৯৭টি কেন্দ্র এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যেকোনো পরীক্ষা কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
এবার ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে। নকলের জন্য পরিচিত ভেন্যু কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য ও দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় কিছু ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন
এদিকে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য শনিবারের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর নেওয়া হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৪৭২ জন বেড়েছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন, যা এবার বেড়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্র কমে ২ হাজার ৭৯৭টি থেকে ২ হাজার ৬৯৭টিতে নেমে এলেও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৩১৪টি থেকে বেড়ে ৯ হাজার ৪৩৯টিতে উন্নীত হয়েছে।