প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান ● নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ ● পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা ● ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ●

চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

বিজ্ঞাপন
চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ১ হাজার ৪৭১ জন চাকরিতে যোগ দেননি। এর মধ্যে ৫৫৩ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি এবং ৯১৮ জন নিয়োগপত্র পেয়েও নির্ধারিত সময়ে কাজে যোগ দেননি।

বুধবার (৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫’-এ দুই ধাপে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জেলাভিত্তিক নিয়োগের আদেশের পর ১৩ হাজার ৮৩১ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তাদের মধ্যে ১৩ হাজার ৭৪৮ জন নিয়োগপত্র পান। তবে ৯১৮ জন নিয়োগপত্র পেয়েও যোগ দেননি। এ ছাড়া ৫৫৩ জন কাগজপত্র জমা না দেওয়ায় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে নিয়োগের বিভিন্ন ধাপে ভেরিফিকেশনে বাদ পড়াসহ বিভিন্ন কারণে পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ জন শেষ পর্যন্ত নিয়োগ পাননি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুর রহিম বলেন, অনেক প্রার্থী অন্যত্র চাকরি পাওয়ায় বা আগ্রহ না থাকায় কাগজপত্র জমা দেননি কিংবা নিয়োগপত্র পেয়েও যোগ দেননি। সরকারি নিয়োগে এ ধরনের ঘটনা নতুন নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, বিপুলসংখ্যক প্রার্থী যোগ না দেওয়ায় বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট তৈরি হচ্ছে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

১২ ঘণ্টা আগে
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

১ দিন আগে
পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

১ দিন আগে
সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

১ দিন আগে
স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

২ দিন আগে
মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৬ দিন আগে