ব্যাংকিং ও বীমা

রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

তবে জুন মাসের রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২০২৫ সালের জুন মাসে দেশে এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই বিভাগের আরও খবর