জাতীয়

দাম কমলো এলপি গ্যাসের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা। এখন তা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১৬ টাকা ৫৩ পয়সা কমানো হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ভোক্তাপর্যায়ের এলপিজির নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একই বিভাগের আরও খবর