জাতীয়

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা অংশ নেবেন।

আরও পড়ুন

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এ বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে।

একই বিভাগের আরও খবর