জাতীয়

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, সরকারি প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও প্রাসঙ্গিক তথ্য স্পষ্টভাবে ফুটে ওঠে।

আরও পড়ুন

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর