প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার: আইনমন্ত্রী কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেন: রিজভী স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি স্থানীয় সরকার মন্ত্রীর পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১ সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বিএনপি ভারতকে ভয় পায়, জাদুঘরে ইতিহাস লুকোনো হয়েছে: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে নিয়ে দিল্লির ক্রমবর্ধমান অস্বস্তি, সম্পর্কে টানাপোড়েন গণঅভ্যুত্থানের চেতনায় প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল

সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সেবার মানসিকতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসকদের মধ্যে যদি সেবার মানসিকতা না থাকে, তাহলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। শনিবার দুপুরে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে, তবে এই সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

স্বাস্থ্যনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো 'প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর'—অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধকে বেশি গুরুত্ব দেওয়া। তিনি মনে করেন, রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষের মাঝে প্রথম থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। এ প্রসঙ্গে মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এডিসন মনে করতেন, ভবিষ্যতের চিকিৎসক শুধু ওষুধ দেবেন না, বরং রোগীর খাদ্যাভ্যাস, শরীরের যত্ন ও রোগ প্রতিরোধ সম্পর্কেও তাকে সচেতন করবেন—যা বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধানমন্ত্রী জানান, রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে সরকার আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে, যারা সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা দেবে। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব চিকিৎসকদেরই নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন তিনি। সমাবেশ শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেওয়া হয়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার: আইনমন্ত্রী

সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার: আইনমন্ত্রী

৩০ মিনিট আগে
কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেন: রিজভী

কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেন: রিজভী

৩২ মিনিট আগে
স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি স্থানীয় সরকার মন্ত্রীর

স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি স্থানীয় সরকার মন্ত্রীর

৩৭ মিনিট আগে
হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল

হাসিনার বক্তব্য 'সমর্থন করে না' ভারত, যা জানালেন জয়সওয়াল

১৪ ঘণ্টা আগে
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি

১৪ ঘণ্টা আগে
সমাজে সহিহ আকিদার প্রসার ঘটাতে হবে: দেওবন্দের মুহতামিম

সমাজে সহিহ আকিদার প্রসার ঘটাতে হবে: দেওবন্দের মুহতামিম

২১ ঘণ্টা আগে
বিজ্ঞাপন