রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণের কথা বললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। জাতীয় নিরাপত্তা কৌশলে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অর্জিত আন্তর্জাতিক সুনামের ধারাবাহিকতায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন
মো. সাহাবুদ্দিন আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্তমানে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশল গ্রহণের বিকল্প নেই।