গত ২৬ জুন ভেনেজুয়েলায় স্বল্প ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ফুটবল
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে মেসি, সমবেদনা জানালেন রোনালদোও
এক ভিডিও বার্তায় মেসি বলেন, ভেনেজুয়েলার মানুষ ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন জানিয়ে তিনি নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়ানো পরিবারগুলোর প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, যারা প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রইল। ভেনেজুয়েলার মানুষকে শক্ত থাকার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন
এদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক শিশুর পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি শিশুটিকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানান।