স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফোর্ট লডারডেল থেকে রোজারিওতে পৌঁছান মেসি। সেখান থেকে বুয়েনস এইরেসে গিয়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার প্রস্তুতি হিসেবেই দেশে ফিরেছেন মেসি। তবে আগামী ম্যাচে তার মাঠে নামা এখনো নিশ্চিত নয়।
আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসির অংশগ্রহণ অনিশ্চিত। কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সমঝোতা অনুযায়ী, বেনিনের বিপক্ষে ম্যাচটিকেই মেসির সম্ভাব্য বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ কারণে এখনো এজেইজা জাতীয় দলের অনুশীলন কেন্দ্রে যোগ দেননি মেসি। তবে শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।



