ব্যাংকিং ও বীমা

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে ঘোষিত সাত দফা দাবির কোনোটি এখনো বাস্তবায়িত হয়নি। তাই অনতিবিলম্বে এসব দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ জুলাই দেশের প্রতিটি জেলা শহরে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে গ্রাহকদের অবস্থান কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন

অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, এসব কর্মসূচির পরও যদি ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা না করা হয়, তাহলে ১৮ জুলাই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের অংশগ্রহণে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের মূল লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ. ফ. ম. ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের গ্রাহক উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর