জাতীয়

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য গতকাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। খুব দ্রুতই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান এবং মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর পাওয়া যাবে।’

এর আগে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিনি সিলেটে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান, শ্রমবাজার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

একই বিভাগের আরও খবর