আর্জেন্টিনার জয় উদযাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন পূর্ণিমা। পোস্টে তিনি প্রিয় দল ও লিওনেল মেসির প্রশংসা করে নিজের অনুভূতি প্রকাশ করেন।
বিনোদন
মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা
পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’
তিনি আরও লেখেন, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস নান্দনিকভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
আরও পড়ুন
পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন এবং দলের জন্য শুভকামনা জানান।
বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থকগোষ্ঠীর মধ্যে শোবিজ অঙ্গনের অনেক তারকাই নিয়মিতভাবে দলটির প্রতি সমর্থন প্রকাশ করেন। পূর্ণিমার সাম্প্রতিক পোস্টও সেই ধারাবাহিকতারই একটি অংশ।