উৎসবে মঞ্চস্থ হবে তিনটি নাটক—কাজী নজরুল ইসলামের রচিত ‘ঝিলিমিলি’, হুসনে মোবারকের রচনায় ‘গারোদের বন্দী’ এবং ‘রেজাল্ট শিট’।
‘ঝিলিমিলি’ নাটকটি নির্দেশনা দিয়েছেন হুসনে মোবারক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নটনাট্য প্রযোজিত নাটক ‘গারোদের বন্দী’ নির্দেশনা দিয়েছেন এইচ এম তানভীর হাসান। অন্যদিকে ‘রেজাল্ট শিট’-এর রচনা ও নির্দেশনায় রয়েছেন হুসনে মোবারক; প্রযোজনায় নটনাট্য।
তিনটি নাটকের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য কেন্দ্রের উদ্যোগে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন নাট্যকর্মীদের সৃজনশীলতা প্রকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে মঞ্চনাটকের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
উৎসবে প্রধান অতিথি থাকবেন সংগীত পরিচালক ইথুন বাবু। সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমদাদুল হক চৌধুরী, কবি আফসার নিজাম ও জাহুদ আবেদিন।
স্থান: স্টুডিও থিয়েটার, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
তারিখ ও সময়: ১১ অক্টোবর ২০২৬, রবিবার, বিকেল সাড়ে ৪টা
আয়োজনে: নটনাট্য




