নতুন এই নিয়োগের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সম্পৃক্ততা আরও জোরদার হলো।
সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক
কে এম জাকারিয়া বর্তমানে বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। টেলিযোগাযোগ, এফএমসিজি, উৎপাদনশিল্প ও আর্থিক সেবা খাতে তার ৩০ বছরেরও বেশি নেতৃত্বদানের অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড হিসাববিদ। তিনি বর্তমানে কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। দেশি-বিদেশি বিভিন্ন শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে তার প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন
এর আগে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়। সরকারের সুপারিশের পর তার নিয়োগ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।