শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনীতি মানুষের ভাগ্য বদলের পবিত্র প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের আসন্ন বরিশাল সফর দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ সফরে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড চালু করা হয়েছে। তারেক রহমানের বরিশাল সফর ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে প্রশাসনিক ভবনের সামনে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য ও স্থানীয় ছাত্রদল নেতারা। পরে ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।