শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোন আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্বীন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের আহ্বান, ‘লেজুড়বৃত্তির সুযোগ নেই’—জামায়াত সেক্রেটারি
মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে নিজের সম্পদ, স্বার্থ এমনকি জীবনও আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার প্রস্তুতি রাখতে হবে।
তিনি বলেন, একজন মুমিনের জন্য দ্বীন কায়েমের সংগ্রামে অংশ নেওয়া এবং এ পথে ত্যাগ স্বীকার করা নামাজ, রোজা, হজ ও জাকাতের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত এই আন্দোলনে সবকিছু হারানোর পরিস্থিতি তৈরি হলেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সে জন্য প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন
দলের রুকনদের উদ্দেশে তিনি বলেন, ‘রুকন’ কেবল একটি সাংগঠনিক পদ নয়; বরং এটি আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ দায়িত্বশীল কর্মীর পরিচয়। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে আদর্শ, শৃঙ্খলা ও আত্মত্যাগের মানসিকতা ধারণ করতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।
বক্তারা সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।