আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ভারতের উপকূলীয় এলাকা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের কারণে বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের মতে, গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ শহরের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, বঙ্গোপসাগরে উৎপন্ন ৪ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের প্রভাবেই বিশাখাপত্তনম ও আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

একই বিভাগের আরও খবর