রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি এ বিপুল ব্যয়ের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তাও জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন, শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
আরও পড়ুন
অর্থমন্ত্রী তার লিখিত জবাবের সঙ্গে ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংসদে উপস্থাপন করেন।