সর্বশেষ
‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দুই দফা জানাজা শেষে সংসদ ভবন এলাকায় সমাহিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ বন্যার্তদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী ফুটবলের যে নিয়মে লাল কার্ড দেখলেন এমবোলো আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শোক সরকার বন্যাদুর্গতদের পাশে আছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ, জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি এ বিপুল ব্যয়ের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজন, শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

অর্থমন্ত্রী তার লিখিত জবাবের সঙ্গে ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংসদে উপস্থাপন করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১১ ঘণ্টা আগে
ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

১৪ ঘণ্টা আগে
দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে এক ভরি সোনা

দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে এক ভরি সোনা

১ দিন আগে
টানা দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

টানা দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

২ দিন আগে
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, এফটিএ নিয়ে ইতিবাচক বার্তা

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, এফটিএ নিয়ে ইতিবাচক বার্তা

৩ দিন আগে
নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

৩ দিন আগে