অর্থনীতি

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া,

আরও পড়ুন

২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও তৈরির ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি অতিরিক্ত যোগ হবে।

বাজুস আরও জানায়, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার বিনিময় ও পুনঃক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার (১৩ জুলাই)ও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এর একদিন পর আবারও মূল্য হ্রাসের ঘোষণা দেওয়া হলো।

একই বিভাগের আরও খবর