সর্বশেষ
প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতার বিদায়: ছাত্রশিবিরে নেতৃত্ব পরিবর্তনের নতুন অধ্যায়

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া,

২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও তৈরির ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি অতিরিক্ত যোগ হবে।

বাজুস আরও জানায়, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার বিনিময় ও পুনঃক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার (১৩ জুলাই)ও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এর একদিন পর আবারও মূল্য হ্রাসের ঘোষণা দেওয়া হলো।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২১ ঘণ্টা আগে
স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

১ দিন আগে
মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১ দিন আগে
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১ দিন আগে
ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

২ দিন আগে