আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম অঞ্চল ছাড়া) আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা–২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।
শিক্ষা
আন্দোলনের মধ্যেই এইচএসসির সপ্তম দিনের পরীক্ষা, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ
পরীক্ষা ঘিরে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে একদল শিক্ষার্থী আন্দোলন চালিয়ে আসছেন। মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বন্যা, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
আরও পড়ুন
পরীক্ষা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।