প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ট্যাবুমুক্ত করে দ্রুত কাজে যেতে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● লাদাখের ২৮ এলাকার নতুন নাম দিয়ে চীনের মানচিত্র প্রকাশ, ভারতের কড়া প্রতিবাদ ● প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ ● ডিজিটাল অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ ● সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খাঁন ● স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা ● সৌদি-হুতি সংঘাতের জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ● ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ●

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ব্যবস্থার মেয়াদ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোর (পিটিআই) সক্ষমতা বর্তমানের চেয়ে ৬ গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষকদের আধুনিক শিখনপদ্ধতিতে পারদর্শী করতে প্রশিক্ষণের নতুন ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। নতুন নিয়মে শিক্ষকরা পিটিআইতে দুই মাসের ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ শেষে ক্লাসে ফিরবেন এবং আড়াই থেকে তিন বছরের মধ্যে বাকি মডিউল পর্যায়ক্রমে সম্পন্ন করবেন। পিটিআইয়ের বার্ষিক সক্ষমতা ৭ হাজার থেকে বাড়িয়ে ৪২ হাজারে উন্নীত করা হবে। এছাড়া, ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর জন্য পুষ্টিকর ‘মিড-ডে মিল’ নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষকদের প্রযুক্তিতে দক্ষ করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং ‘স্মার্ট ক্লাসরুম’ ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে। প্রধান শিক্ষকের প্রায় ৩৭ হাজার শূন্য পদে পদোন্নতি প্রসঙ্গে ববি হাজ্জাজ জানান, আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আদালতের চূড়ান্ত রায়ের কপি পেলেই পিএসসির মাধ্যমে পদোন্নতি দেওয়া হবে, যার ফলে বিপুলসংখ্যক নতুন সহকারী শিক্ষক নিয়োগের পথও উন্মুক্ত হবে। পাশাপাশি, দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা ও আবাসিক স্কুল প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে সরকার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

৪ দিন আগে
কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

৬ দিন আগে
চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

১ সপ্তাহ আগে
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

১ সপ্তাহ আগে
পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

১ সপ্তাহ আগে
সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

১ সপ্তাহ আগে