বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় এ আবেদন করা হয়।
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন
মাইলস্টোন কলেজ সূত্রে জানা গেছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজটির বিজ্ঞান বিভাগের (ইংরেজি ভার্সন) ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি বর্তমানে কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করার কোনো অধিকারও তার নেই।
কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
এ ঘটনায় মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে তুরাগ থানায় জিডির আবেদন করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহির সঙ্গে বর্তমানে মাইলস্টোন কলেজের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। তাই তার ব্যক্তিগত বক্তব্য বা কর্মকাণ্ডের দায় প্রতিষ্ঠান বহন করবে না।