প্রবাস

ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

আদালত রায়ে উল্লেখ করেছে, আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিধান ইতালির সংবিধানে সমতা ও ন্যায়সংগত আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে প্রতিটি আবেদনকারীর ফাইল পৃথকভাবে এবং বিস্তারিতভাবে মূল্যায়ন করতে হবে।

রায় অনুযায়ী, কেবল এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকার ভিত্তিতে কোনো আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তবতা এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দিতে হবে।

এ রায়ের ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বহু অভিবাসী উপকৃত হতে পারেন, যাদের স্যানাটোরিয়া আবেদন শুধুমাত্র অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে আটকে ছিল বা প্রত্যাখ্যাত হয়েছিল।

আরও পড়ুন

তবে আদালত স্পষ্ট করেছে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। এসব ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, যাদের স্যানাটোরিয়া আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বা একই কারণে অতীতে প্রত্যাখ্যাত হয়েছে, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিয়ে নিজেদের আবেদন পুনরায় পর্যালোচনার সুযোগ বিবেচনা করতে পারেন।

একই বিভাগের আরও খবর