সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসন আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
তবে বহিষ্কৃত ১২ হাজার ৬২৮ জনের মধ্যে কতজন বাংলাদেশি, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে কোনো পৃথক সংখ্যা দেওয়া হয়নি।
এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টায় ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদিতে অবস্থানরত আরও ১৮ হাজার ৫৪৯ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। বর্তমানে ৩১ হাজার ৩৯৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।




