রাজনীতি

গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হওয়া এ শিক্ষাশিবির শনিবার (১৮ জুলাই) পর্যন্ত চলবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাশিবিরে সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সংগঠনের নেতাদের উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানি, ড. মাওলানা ছামিউল হক ফারুকি এবং গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ শিক্ষাশিবিরের কার্যক্রম শেষ হবে।

একই বিভাগের আরও খবর