রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার সংচাইল এলাকায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আউয়াল চেয়ারম্যানের প্রভাতী ফিসারিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আউয়াল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম, ছোটশালঘর এলাকার আওয়ামী লীগ নেতা মো. শাজাহান মাস্টারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপস্থিত বাসিন্দারা। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয় নোট করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

এদিকে, আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দীন সরকার অভিযোগ করে বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে মিল নেই। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কীভাবে বৈঠক করা হলো।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই বিষয়ে জানতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর কাছে ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই বিভাগের আরও খবর