তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পাওয়া গেছে। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ আইন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির আলোকে পরীক্ষা করা হচ্ছে। পর্যালোচনা শেষে আইনগত প্রক্রিয়া অনুসারেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্তর্জাতিক
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত
শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দেশে ফেরার ইচ্ছা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে সম্ভাব্য প্রত্যাবর্তনের সময়সীমা বা সিদ্ধান্ত সম্পর্কেও তিনি কিছু জানাননি।
ব্রিফিংয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট আরেকটি প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিক তথ্য নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, যেকোনো প্রত্যর্পণ অনুরোধ আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক চুক্তি এবং ভারতের বিচারিক প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়।