শনিবার (১৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গার দর্শনা পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুবায়ের বলেন, জুলাই সনদে থাকা সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ তৈরি হতে পারে। তিনি দাবি করেন, ইতিহাসে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
তিনি আরও বলেন, অতীতে দেশের মানুষ ভোটাধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েছে। জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণ এখন সময়ের দাবি।
আরও পড়ুন
-
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটিশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
-
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
-
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমিরশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি ওয়ার্ডকে কার্যকর ও সুসংগঠিত করতে হবে। আদর্শিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতকে মানুষের আস্থার সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিরা এতে অংশ নেন।
সম্মেলন শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূলের নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।