নতুন ব্যবস্থায় দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান ‘মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন)’ শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট কার্যকর শুল্কহার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর
এছাড়া চীনসহ আরও ৩৮টি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর সংখ্যালঘুদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হচ্ছে। তবে বেইজিং এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া বাণিজ্য যুদ্ধবিরতির আলোচনার ধারাবাহিকতায় চীনা পণ্যের ওপর দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক পুনর্বহালের পরিকল্পনা রয়েছে। এর বেশি শুল্ক আরোপের পরিকল্পনা আপাতত নেই।
আরও পড়ুন
এর আগে প্রথম মেয়াদে শিল্পপণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক বাদ দিলে চীনা পণ্যের কার্যকর শুল্কহার ১০ শতাংশে নেমে এসেছিল। নতুন সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।