শিক্ষা

২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

হীরক জয়ন্তী উদযাপনকে সামনে রেখে বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিবন্ধন কার্যক্রম, প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণ এবং অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার বেগম, অলোক কুমার কুন্ডু, আবু বক্কার ও আব্দুস সালাম। এছাড়া প্রাক্তন ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মর্জিনা বেগম, হোসনে আরা হাসি, ইয়াছমিন আরা বুরী, কামরুন্নাহার শিল্পী, লতিকা সুলতানা, শামসুন্নাহার নার্গিস, অঞ্জনা রানী কুন্ডু (মলি), ইসমত আরা ইভা, মীর ইসরাত জাহান রুমা, মোছা. সাবিনা ইয়াসমিন এবং কামরুন্নাহার মিলি।

বক্তারা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হাজারো প্রাক্তন শিক্ষার্থীর স্মৃতি, আবেগ ও গর্বের অংশ। হীরক জয়ন্তীর আয়োজন বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ আয়োজন সফল করতে সকল প্রাক্তন ছাত্রীর সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

আরও পড়ুন

আয়োজকরা জানান, ২৩ অক্টোবর সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠান শুরু হবে। একই সময়ে নিবন্ধিত অংশগ্রহণকারীদের মধ্যে নাস্তা ও মধ্যাহ্নভোজের টোকেন বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

নিবন্ধনের অর্থ হাতে হাতে গ্রহণ করা হবে না। ঢাকা ব্যাংক, চাটমোহর শাখার হিসাব নম্বর ৩০৩-২০১-০০২০৩৮৭ (রাউটিং নম্বর: ০৮৫৭৬০৬৪৪) অথবা বিকাশ নম্বর ০১৮১০-৩৬২৬৫০-এ অর্থ পাঠানো যাবে। বিদেশ থেকে অর্থ পাঠাতে DHBLBDDH সুইফট কোড ব্যবহার করতে হবে। নিবন্ধনের সময় ট্রানজেকশন আইডি, লেনদেনের তারিখ এবং জমাকৃত অর্থের পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক।

নিবন্ধনের জন্য গুগল ফর্মের লিংক: https://forms.gle/iscnMASD8vbSPW6k8

একই বিভাগের আরও খবর