শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপে আয়োজিত মানবাধিকারবিষয়ক এক পরামর্শসভায় তিনি এ কথা বলেন।
জাতীয়
চুপ্পুর বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, “সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না, সেটিও যাচাই করা হবে।”
চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো তদন্তে মিথ্যা প্রমাণিত হলে সেসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
আইনমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) শূন্যের কোটায় নেমে এসেছে।
ধর্ষণের মামলার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালী বা বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না।