গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচক কমেছে। পুরো সপ্তাহে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ২৪০টির দাম কমেছে। অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১৩ কোটি টাকা। এর আগে টানা তিন সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা।
বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচক ডিএসইএক্সও উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহজুড়ে সূচকটি ৯৬ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে। আগের তিন সপ্তাহে সূচকটি মোট ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছিল।
আরও পড়ুন
ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর ডিএসই শরিয়াহ সূচক ২৩ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। অন্যদিকে, বড় মূলধনী কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ৩৪ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।
লেনদেনের গতিতেও বড় ধরনের ধীরগতি দেখা গেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন কমেছে ৪১১ কোটি ৫৮ লাখ টাকা বা প্রায় ২৭ দশমিক ৯১ শতাংশ।
সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং, যার শেয়ারে প্রতিদিন গড়ে ২৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৪৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা টেকনো ড্রাগস-এর শেয়ারে গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টস-এর শেয়ারে গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা।
এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, লংকাবাংলা ফাইন্যান্স এবং ব্র্যাক ব্যাংক।