শনিবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এর এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
মতামত বা অ্যাক্টিভিজম নয়, তথ্যভিত্তিক সাংবাদিকতার আহ্বান তথ্যমন্ত্রীর
‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, একজন সাংবাদিকের নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হলেও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।
তিনি বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর গণমাধ্যম প্রায় একই ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব।
আরও পড়ুন
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকতার কোনো একক সংজ্ঞা নেই এবং সমাজে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে দায়িত্বশীল সাংবাদিকের কাজ হলো ব্যক্তিগত মত বা আবেগের ঊর্ধ্বে উঠে তথ্য-উপাত্তের ভিত্তিতে সত্য তুলে ধরা।
প্যানেল আলোচনায় আরও অংশ নেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত, সাবেক প্রেস সচিব ও ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম এবং দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান।