রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী এসএসএফ ও পুলিশি নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতির জন্য আইন অনুযায়ী ছয় মাসের নিরাপত্তা সুবিধার বিধান রয়েছে। এ সময় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার নিরাপত্তা পাবেন। আইনানুগভাবে তিনি যে সুযোগ-সুবিধার অধিকারী, সেগুলো নিশ্চিত করা হবে।
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। তবে সরকার বর্তমানে এমন কোনো বিষয় দেখছে না, যা আমলে নেওয়ার মতো।
আরও পড়ুন
তিনি আরও বলেন, মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করার পর সাংবিধানিক বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। পুরো প্রক্রিয়াটি আইন ও সংবিধান অনুসারেই সম্পন্ন হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী তিনি দায়মুক্তি (ইমিউনিটি) ও সাংবিধানিক সুরক্ষা ভোগ করেছেন। দায়িত্ব পালনের সময়ের বিষয়ে আইন যা বলেছে, সেটিই প্রযোজ্য হবে।
শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথন নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবির পক্ষে সরকারের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, বর্তমানে যোগাযোগ প্রযুক্তির যুগে এ ধরনের বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে, তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।
সাবেক রাষ্ট্রপতির অতীত প্রশাসনিক দায়িত্ব পালনকালে কোনো অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আইন অনুযায়ী কোনো অভিযোগ বা মামলা থেকে থাকে, তবে তা প্রচলিত আইন ও বিধি অনুসারেই নিষ্পত্তি হবে।