রাজনীতি

‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, জামায়াত-সংশ্লিষ্ট এক বুদ্ধিজীবী বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না।’

এ বক্তব্যের সমালোচনা করে তিনি লেখেন, ‘এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!’

আরও পড়ুন

রাশেদ খান আরও অভিযোগ করেন, জামায়াত তাদের নেতা-কর্মীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সেমিনার ও সম্মেলনে এসব বুদ্ধিজীবীদের যুক্ত করে এবং জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ দেয়।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তাই তো বলি, মানুষের মাথায় গবর থাকে কিভাবে? আচ্ছা শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মাথায় গবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে?’

তবে রাশেদ খানের এসব বক্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই বিভাগের আরও খবর