রাজনীতি

শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, ছাত্রশিবির বা জামায়াতে যোগ দেওয়ার জন্য সিগারেট না খাওয়া কোনো পূর্বশর্ত নয়। তবে সংগঠনের পরিবেশে যুক্ত হওয়ার পর অনেকেই স্বল্প সময়ের মধ্যেই ধূমপানের অভ্যাস ত্যাগ করেন।

তিনি বলেন, ছাত্রশিবির একটি শিক্ষামূলক সংগঠন হিসেবে পরিচালিত হয়। প্লে থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের জন্য পৃথক সাংগঠনিক সিলেবাস রয়েছে। কোনো শিক্ষার্থীকে সাথী বা সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার আগে তার পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত আচরণ সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়, যাতে তার চারিত্রিক যোগ্যতা যাচাই করা যায়।

আরও পড়ুন

জামায়াতের এই নেতা আরও বলেন, শিবিরের সদস্যরা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ জামাতে আদায় করেন। পাশাপাশি কোরআন অধ্যয়ন ও সাহিত্যচর্চার মাধ্যমে নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার চেষ্টা করেন।

নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংগঠনের ভোটাররা সাধারণত উচ্চ নৈতিক মানসম্পন্ন ব্যক্তিদেরই নেতৃত্বে বেছে নেন। এ কারণে শিবিরে মাদক বা নেশাজাতীয় কোনো কিছুর স্থান নেই বলেও দাবি করেন তিনি।

একই বিভাগের আরও খবর