আন্তর্জাতিক

চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিনের শুরুতেই জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই-২২৫ প্রায় ৪ শতাংশ কমে ৬২ হাজার ৩৫১ দশমিক ৭৩ পয়েন্টে নেমে আসে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২৪৬ দশমিক ৫৩ পয়েন্টে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দর ৭ শতাংশের বেশি কমে যায়। একইভাবে বিশ্বের অন্যতম বৃহৎ মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারও প্রায় ৭ দশমিক ৫ শতাংশ মূল্য হারায়।

আরও পড়ুন

বাজার বিশ্লেষকদের মতে, চীনের সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির খবর বৈশ্বিক প্রযুক্তি খাতে নতুন প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে। এর প্রভাবে বিনিয়োগকারীরা প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির দিকে ঝুঁকছেন, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, চীনের প্রতিষ্ঠান সাংহাই ইউলিয়াংশেং ডিপ আল্ট্রাভায়োলেট (ডিইউভি) লিথোগ্রাফি মেশিন তৈরির কাজ করছে।

ডিইউভি লিথোগ্রাফি প্রযুক্তি উন্নতমানের সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের ধারণা, এই প্রযুক্তিতে চীন সফল হলে বৈশ্বিক চিপ শিল্পে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং দীর্ঘদিনের প্রযুক্তিগত ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

একই বিভাগের আরও খবর