এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে এনসিপি অভিযোগ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারাদেশে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপি দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকার সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।