অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) দিনের শেষে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলার

অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলার

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে দুটি পদ্ধতিতেই রিজার্ভের হিসাব প্রকাশ করে। এর মধ্যে গ্রস রিজার্ভে কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার সম্পদ অন্তর্ভুক্ত থাকে, আর বিপিএম-৬ পদ্ধতিতে বিভিন্ন দায় ও সীমাবদ্ধ সম্পদ বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান রিজার্ভ দেশের আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক লেনদেন পরিচালনা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একই বিভাগের আরও খবর